ঢাকা ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
একে অন্যের ওপর দায় চাপিয়ে মুখোমুখি অবস্থানে পাকিস্তান-আফগানিস্তান ইফতারে খেজুরের স্মুদি তৈরির রেসিপি শঙ্কা বাড়াচ্ছে ভূমিকম্প ডাক্তারদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেয়া হবে: স্বাস্থ্য মন্ত্রী মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ

রংপুরে অবশেষে চালু হলো নগরবাসীর বহুল প্রতীক্ষিত সিটি বাস সার্ভিস

#

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  1:14 PM

news image

আবুল হোসেন বাবলুঃ রংপুর মহানগরীর সিও বাজার থেকে শুরু  শাপলা হয়ে সাতমাথা রুটে আনুষ্ঠানিক উদ্বোধন হলো সিটি বাস সার্ভিস। নগরীর সিও বাজার, মেডিকেল মোড়, কেন্দ্রীয় বাস টার্মিনাল, শাপলা চত্বর, স্টেশন রেলগেট, তাজহাট হয়ে সাতমাথা রুটে চলাচল করবে। এসব স্থান থেকে যাত্রী ওঠানামা করবে। ছাত্র-ছাত্রীদের জন্য অর্ধ ভাড়া নির্ধারণ করা হয়েছে। প্রথম পর্যায়ে সিও বাজার থেকে-সাতমাথা ১টি রুটে চলাচল করবে দুটি সিটি বাস।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিটি বাস সার্ভিসের শুভ উদ্বোধন করেন, রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি'র) কমিশনার মনিরুজ্জামান বিপিএম বার, পিপিএম বার,।  সোমবার ০৫ ফেব্রুয়ারী সকাল ১১ টায় ডিসি ট্রাফিক মোঃ মেনহাজুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে রসিক মেয়রের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর (সাবেক প্যানেল মেয়র) মাহমুদুর রহমান টিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি আর টি এ এর উপপরিচালক আব্দুল কুদ্দুস, বিআরটিসির ম্যানেজার (অপারেশন) সুলতান আলম, মোটর মালিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান লিপন, রংপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ মজিদ।  এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিআরটিসির কর্মকর্তা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম