ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ প্রধানমন্ত্রীর সফরকে ‘অভূতপূর্ব সাফল্য’ অভিহিত করে সংসদে ধন্যবাদ প্রস্তাব বিরোধীদলীয় নেতার বক্তব্যে টেবিল চাপড়ে স্বাগত জানাল পুরো সংসদ নতুন পে-স্কেল: সরকারি চাকরিজীবীদের বাড়তে পারে যেসব সুবিধা জর্ডানের বিপক্ষে শুরুর একাদশে থাকছেন না মেসি ভারতকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতেই হবে

রংপুরের পীরগঞ্জে গাঁজা ও ইয়াবা উদ্ধার ১ নারী মাদক কারবারিসহ গ্রেফতার-৩

#

১৩ ফেব্রুয়ারি, ২০২৪,  11:26 AM

news image

আবুল হোসেন বাবলুঃ গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা, ৯০ পিস ইয়াবা উদ্ধার এবং এক নারী মাদক কারবারিসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ।  অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ ইফতে খায়ের আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার ১১ ফেব্রুয়ারী এসআই ফিরোজ কবিরের নেতৃত্বে পীরগঞ্জ থানা পুলিশের একটি চৌকস আভিযানিক দল ১৪নং চতরা ইউপি'র ধর্মদাস মৌজাস্থ ধর্মদাস গড়পাড়া গ্রামে অভিযান চালায়। এ সময় বিউটি বেগম নামের মাদক কারবারির বাড়ী তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার সহ ধর্মদাস গড়পাড়া গ্রামের মাহফুজার রহমান @ মাফু'র স্ত্রী মোছাঃ বিউটি বেগম (২৫)কে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ। এসআই ফিরোজ কবিরের নেতৃত্বে অপর একটি অভিযান পরিচালিত হয়, একই ইউপির চতরা মৌজাস্থ শিবটারী গ্রামে। এ অভিযানে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট সহ  শিবটারী গ্রামের তৈয়ব আলীর ছেলে ইয়াছির অনন্ত এবং একই থানাধীন ১৫নং কাবিলপুর ইউপিস্থ সরলিয়া গ্রামের  সামিউল ইসলামের ছেলে শিহাব বাবুকে গ্রেফতার করে। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি পৃথক মামলা রুজু করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম