ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের অভিযানে ফেন্সিডিলসহ অটো জব্দ গ্রেফতার-১

#

০৪ মার্চ, ২০২৪,  10:30 PM

news image

রংপুর ব্যুরোঃ সোমবার (৪ মার্চ) দুপুরে রংপুর জেলার গঙ্গাচড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ২৮০ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। অভিযানকালে মাদক পরিবহনে ব্যবহৃত অটো বাইকটি জব্দ করেছে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ। এ বিষয়ে গঙ্গাচড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) হোসাইন মোহাম্মদ রায়হান এর নির্দেশনা ও প্রত্যক্ষ সহযোগিতায় এস আই রেজায়ে রাব্বি মন্ডল সঙ্গীয় ফোর্স সহ গঙ্গাচড়া উপজেলার লক্ষিটারি  ইউনিয়নের মহিপুর ব্রিজের উত্তর পার্শ্বে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে একটি ব্যাটারি চালিত অটো বাইক তল্লাশীকালীন গাড়ির পিছনে ব্যাটারির বাক্সের নিচে বিশেষ কায়দায় রক্ষিত ২৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত মাদক কারবারি লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানাধীন (চাপারহাট) মাস্টারপাড়া গ্রামের মহুবার রহমানের ছেলে স্বপন ইসলাম। এ বিষয়ে গংগাচড়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম