ঢাকা ২৬ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মির্জা ফখরুলের নেতৃত্বে জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জামিন পেলেন আইভী রহমান টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে রেড নোটিশ জারির নির্দেশ কালীগঞ্জে সেপটিক ট্যাংকে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ শিক্ষা, গবেষণা, শিল্পকলা ও সাহিত্যচর্চায় রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচায়ক নয় : প্রধানমন্ত্রী ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ জাতীয় সংগীত লিখতে না পারায় সব চাকরিপ্রার্থী বাদ রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী

রংপুরের গংগাচড়ায় ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

#

০১ ফেব্রুয়ারি, ২০২৪,  12:45 PM

news image

আবুল হোসেন বাবলুঃ গংগাচড়া উপজেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট- ২০২৪'র প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন উড়িয়ে টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন, রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ হাবিবুর রহমান। বুধবার ৩১ জানুয়ারী গংগাচড়া উপজেলা মাঠে প্রথম রাউন্ডের খেলাটি অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে অংশগ্রহণ করেন গংগাচড়া উপজেলার মোট আটটি ইউনিয়ন। প্রথম রাউন্ডে খেলেন, কোলকোন্দ বনাম গংগাচড়া ইউনিয়ন দল। পর্যায়ক্রমে আরো ছয়টি ইউনিয়ন খেলবেন।যথাক্রমে গজঘন্টা, বড়বিল, লক্ষীটারী, মর্ণেয়া, নোহালী ও বেতগাড়ী ইউনিয়ন। উল্লেখ্য ০৬ ফেব্রুয়ারী সেমি ফাইনাল ১০ ফেব্রুয়ারী ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। গংগাচড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নাহিদ তামান্না'র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুরের  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ ডব্লুিউ এম রায়হান শাহ। এছাড়া গঙ্গাচড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিনসহ টুর্নামেন্টে অংশগ্রহণকারী আট ইউনিয়নের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম