ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

রংপুরের কাউনিয়ায় ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

#

১০ মার্চ, ২০২৫,  3:52 PM

news image

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়া উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃত যুবক রংপুর জেলার কাউনিয়া থানার অন্তর্ভুক্ত ৬নং টেপামধুপুর ইউপির বাজেমসকুর গ্রামের শুক্কুর আলীর ছেলে সাজু মিয়া (২০)। কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ২১ ফেব্রুয়ারি ২০২৫ দুপুরে কাউনিয়া উপজেলার বাজেমসকুর গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম চকলেট কেনার জন্য স্থানীয় মুদিখানা ব্যবসায়ী সাজু মিয়ার দোকানে গেলে তিনি চকলেট দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে দোকানের পাশে একটি গোয়াল ঘরে নিয়ে যায়। শিশুটিকে শারীরিকভাবে নিগৃহীত করার চেষ্টা করে সাজু। তবে শিশুটির চিৎকারে সাজু দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। ঘটনার পর ভিকটিমের পরিবার কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছে। যার মামলা নম্বর ৭, তারিখ: ২১/০২/২০২৫। মামলার প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ১০ মার্চ সকাল সাড়ে ৯টার দিকে কাউনিয়া থানা এলাকা থেকে অভিযুক্ত সাজু মিয়াকে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে,গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম