ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০ গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক

রংপুরের অভিজাত হোটেলে মাদক ব্যবসা ডিবির অভিযানে গ্রেফতার-৫

#

১৬ জানুয়ারি, ২০২৪,  11:43 AM

news image

রংপুর ব্যুরোঃ রংপুরে হোটেল ব্যবসার আড়ালে চলছে রমরমা মাদকের কারবার। হোটেলতো নয় এ যেনো বিভিন্ন জেলা থেকে আসা মাদক সেবীদের অভয়ারণ্য। এমনটাই জানান, রংপুর মেট্রোপলিটন ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার কাজী মুত্তাকী ইবনু মিনান।  সোমবার (১৫ জানুয়ারী) দুপুরে মেট্রোঃ ডিবি'র কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি'র এ কর্মকর্তা।  সাংবাদিক সম্মেলনে বলা হয় রংপুর মেট্রোপলিটন পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই মধ্যে আমাদের কাছে তথ্য আসে যে, রংপুর নগরীর চারতলা মোড়স্থ ছয়তলা বিল্ডিং এসএম কাশেম টাওয়ারের ছাদে অবস্থিত "টুইন রুফটপ" হোটেলের আড়ালে মাদকের  কারবার চলছে। রেক্টুেরেন্ট ব্যবসার আড়ালে মাদক সেবি ও ব্যবসায়ীরা কুটকৌশলে তাদের অপতৎপরতা অব্যাহত রেখেছে। ওই রেস্টুরেন্টে বিভিন্ন ধরনের অনৈতিক কর্মকাণ্ডেরও তথ্য পেয়েছে গোয়েন্দারা। এমন তথ্যের ভিত্তিতে আমরা গোয়েন্দা নজরদারি শুরুকরি হোটেল "টুইন রুফটপ" এ।

এরই ধারাবাহিকতায় গত ১৪ জানুয়ারী গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিল ও ১৬৩ পিস ইয়াবা উদ্ধার এবং ওই রেক্টুেরেন্টের মালিকসহ ৫ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতরা রংপুর মেট্রোপলিটন কোতোয়ালী থানার অন্তর্ভুক্ত চারতলা মোড় এলাকার এসএম মীর কাশেম এর ছেলে এসএম মঞ্জুর মোর্শেদ @ লিংকন,  কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন বাগডাঙ্গা গ্রামের মোঃ ইয়াকুব আলীর ছেলে মাসুদ রানা, রংপুর মহানগরীর আশরতপুর পার্কেরমোড় তাজহাট থানা এলাকার মৃত জাহিদুল ইসলামের ছেলে সামিউল আলম @ রতন, একই থানাধীন  ধর্মদাস মিলনপাড়া গ্রামের মৃত কোরবান আলীর ছেলে মোশারফ হোসেন, মহানগর কোতয়ালী থানাধীন পূর্ব শালবন হরিন প্রেস এলাকার মোঃ আব্দুল মালেক ব্যাপারীর ছেলে শিপন মিয়া। ধৃত আসামীদের সাথে রংপুর মহানগরীর বা অন্য কোন মাদক সিন্ডিকেটের সাথে যোগাযোগ আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আরপিএমপি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম