ঢাকা ০৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৩০ জনের মৃত্যু সরকারি ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ সরকার সশস্ত্র বাহিনীকে চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর: রাষ্ট্রপতি বাংলাদেশের সঙ্গে সমতাভিত্তিক সম্পর্ক গড়তে চায় যুক্তরাষ্ট্র, বাণিজ্যে জোর পল্লী উন্নয়ন দিবস: স্মারক ডাক টিকেট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী স্বপ্নের কারিগর উনাহির দুই পায়ে মরক্কোর নতুন ইতিহাস জুনে সড়কে ৪৩৮ প্রাণহানি, ৫৬ জনই শিশু খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত, জনসমুদ্র তেহরানের মোসাল্লায় বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিয়মিত তদারকির নির্দেশ গারো পাহাড়ে হাতি-মানুষ রক্ষায় বসছে এআই প্রযুক্তি

যে কারণে আজ শোক মিছিল স্থগিত করল আওয়ামী লীগ

#

নিজস্ব প্রতিবেদক

০৩ আগস্ট, ২০২৪,  10:47 AM

news image

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহিদ ও সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শনিবারের পূর্বনির্ধারিত শোক মিছিল বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। শুক্রবার (২ আগস্ট) আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের পাঠানো বার্তায় জানানো হয়, শনিবার (৩ আগস্ট) বিকেলে রাজধানীতে ‘শোক মিছিল’ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে পূর্বনির্ধারিত শোক মিছিল হবে না। এর আগে, বৃহস্পতিবার (১ আগস্ট) সন্ধ্যায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আওয়ামী লীগের উদ্যোগে শুক্রবার (২ আগস্ট) বাদ আসর সারা দেশে সব মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। পরদিন শনিবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচি আয়োজন করা হয়েছে। শোক মিছিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শাহবাগ, এলিফ্যান্ট রোড এবং মিরপুর রোড হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে এসে শেষ হবে। এর আগে, বুধবার (৩১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টের সব শহীদ এবং সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে শুক্রবার বিকেল ৩টায় রাজধানী ঢাকায় আওয়ামী লীগের উদ্যোগে ‘শোক মিছিল’ কর্মসূচির আয়োজন করা হয়েছে। যদিও পরবর্তীতে তা পরিবর্তন করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম