ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যেসব এলাকায় ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে

#

নিজস্ব প্রতিবেদক

০৬ ফেব্রুয়ারি, ২০২৫,  11:02 AM

news image

দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ৪৮ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে। গতকাল বুধবার সকালে এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। ওই বার্তায় বলা হয়, গ্যাস সঞ্চালন পাইপ লাইনে জিটিসিএল থেকে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকবে। আরও বলা হয়, টাঙ্গাইল জেলা, চন্দ্রা, ঘাটাইল, গোপালপুর পৌরসভা, তারাকান্দি, সরিষাবাড়ি উপজেলা, জামালপুর সদর, শেরপুর ও তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম