ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যেসব এলাকায় বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ফেব্রুয়ারি, ২০২৫,  10:38 AM

news image

গ্যাস মিটারিং স্টেশনে প্রযুক্তিগত কাজের জন্য বুধবার (৫ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার সমগ্র এলাকায় ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়-  গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) মনোহরদী গ্যাস মিটারিং স্টেশন মোডিফিকেশন কাজের উদ্যোগ নিয়েছে। ফলে এ স্টেশন হতে মনোহরদী ডিআরএস এবং কিশোরগঞ্জ ডিআরএসগামী পিএসআইজি গ্যাস লাইনে বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা হতে পরদিন বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। যার কারণে কিশোরগঞ্জ জেলা ও মনোহরদী উপজেলার পুরো এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে আরও বলা হয়- এ সময় নরসিংদী জেলা, রূপগঞ্জ উপজেলা, ঢাকা মহানগরীর পূর্বাঞ্চল, কালিগঞ্জ, জয়দেবপুর, কোনাবাড়ি, চন্দ্রা ও  তৎসংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।   গ্যাস সরবরাহ বন্ধে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখও প্রকাশ করা হয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম