ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
ঋণের অন্তত ৪ শতাংশ কৃষিতে বিতরণের বাধ্যবাধকতা দিল বাংলাদেশ ব্যাংক নতুন পে-স্কেল বাস্তবায়নের সময় জানালেন অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সেজদারত অবস্থায় ইমামের মৃত্যু বন্দনার রাজনীতি থেকে বেরিয়ে এসেছে সরকার: প্রেস সচিব ভারতে ভূত আতঙ্কে হোস্টেল ছাড়ল ৬০০ শিক্ষার্থী সরকারের ১৮০ দিনের হানিমুন পিরিয়ড শেষ করেছি: শিক্ষামন্ত্রী আমড়া দিয়ে বানিয়ে ফেলুন মুখরোচক টক-ঝাল ডাল সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলে অটোরিকশার নিবন্ধন নয়, থাকছে জরিমানাও হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ: চিফ প্রসিকিউটর

যেভাবে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজ

#

স্পোর্টস ডেস্ক

২০ আগস্ট, ২০২৪,  4:09 PM

news image

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আবারও মাঠের ক্রিকেটে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এ দফায় পাকিস্তানের বিপক্ষে দুটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে বাংলাদেশ। যেই টেস্ট দুটি হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে। স্বাভাবিকভাবেই ক্রিকেট ভক্তদের কাছে বড় প্রশ্ন, কীভাবে সরাসরি দেখা যাবে এই ম্যাচ দুটি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল টি স্পোর্টস ও জিটিভি। শুধু ম্যাচই নয় ম্যাচ সংক্রান্ত আলোচনা ও বিশ্লেষণও করবে টেলিভিশন দুটি। পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামীকাল সকাল সাড়ে ১১টায়। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি মাঠে গড়াবে আগামী ৩০ আগস্ট। সেই ম্যাচটি এই মাঠেই অনুষ্ঠিত হবে। ওই ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও জিটিভি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম