ঢাকা ২২ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭ হাম উপসর্গে আরও ৬ মৃত্যু, ক্রমেই দীর্ঘ হচ্ছে লাশের সারি বেকারত্ব কমাতে কারিগরি ও প্রযুক্তি শিক্ষায় জোর দেওয়ার তাগিদ রাষ্ট্রপতির প্রথম স্ত্রীসহ এমপি নজরুল ইসলাম রিমান্ডে ঢাকায় বিক্ষোভের ডাক এনসিপির, সন্ধ্যায় মিছিল সরকার বাধ্য হয়েই তেলের দাম বাড়িয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌসদস্যের মৃত্যু জাতীয় গ্রিডে সৌরবিদ্যুৎ সরবরাহে ইউনিয়ন পরিষদকে ‘বড় বরাদ্দ’ দেশের স্বার্থ রক্ষায় প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর: মাহদী আমিন স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

যুদ্ধ শেষ হলেও ইরানকে ছাড়বে না যুক্তরাষ্ট্র, তেল দখলে নেয়ার নতুন ইঙ্গিত

#

আন্তর্জাতিক ডেস্ক

১৪ সেপ্টেম্বর, ২০২৬,  11:18 AM

news image

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ শেষ হওয়ার পরও দেশটিতে যুক্তরাষ্ট্রের অবস্থান অব্যাহত থাকতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরানের তেলের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখার সম্ভাবনার কথাও বলেছেন তিনি। রবিবার আয়ারল্যান্ড সফরকালে এ মন্তব্য করেন ট্রাম্প।


তিনি আশা প্রকাশ করে বলেন, চলতি বছরের মধ্যেই ইরান যুদ্ধের অবসান হতে পারে। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মধ্যবর্তী নির্বাচনের পরপরই যুদ্ধ শেষ হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।


বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শেষে ইরান থেকে যুক্তরাষ্ট্র পুরোপুরি প্রত্যাহার না-ও করতে পারে। বরং দেশটিতে অবস্থান বজায় রেখে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার বিষয়ে ভাবতে পারে ওয়াশিংটন। এ প্রসঙ্গে ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক একটি চুক্তির উদাহরণ দেন ট্রাম্প।


ভেনেজুয়েলার বিপুল তেল মজুতের এক-পঞ্চমাংশের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ভাষ্য, ওই দেশ থেকে যুক্তরাষ্ট্র যে রাজস্ব পাচ্ছে, তা দিয়ে যুদ্ধের ব্যয় বহুগুণে উঠে এসেছে।


আয়ারল্যান্ড সফরে বিভিন্ন বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি গলফও দেখেন মার্কিন প্রেসিডেন্ট। আইরিশ ওপেন গলফ চ্যাম্পিয়নশিপ চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আবারও ইরান যুদ্ধ দ্রুত শেষ হওয়ার আশা প্রকাশ করেন।


ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধের অবসান ঘটলে যুক্তরাষ্ট্রে পেট্রলের দাম ‘খুব দ্রুত’ কমে যাবে।


মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দামে ব্যাপক ওঠানামা দেখা যাচ্ছে। সৌদি আরবের একটি তেল পাইপলাইনে হামলার পর সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম আবার বাড়তে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।


ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন ট্রাম্প। তিনি বলেন, তিনি কেবল ‘সঠিক চুক্তি’ করতে চান এবং ‘ভালো নয়’—এমন কোনো চুক্তিতে যেতে রাজি নন। ইরান বারবার শান্তি আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেন তিনি। তবে এর আগে তেহরান এ ধরনের দাবি নাকচ করেছে।


যুদ্ধ-পরবর্তী সময়ে ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভূমিকার প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইরান থেকে চলে আসবে। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান বজায় রেখে তেল নিজেদের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারে।


ট্রাম্প বলেন, ‘শেষ পর্যন্ত আমরা ইরান থেকে চলে আসব। তবে ভেনেজুয়েলার মতো সেখানে অবস্থান করে তেল নিজেদের দখলে রাখার সিদ্ধান্ত নিলে বিষয়টি আলাদা।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম