আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
২১ সেপ্টেম্বর, ২০২৬, 5:17 PM
NL24 News
২১ সেপ্টেম্বর, ২০২৬, 5:17 PM
আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণের পর আগুন, নিহত ৭
ওবায়দুর রহমান লিটনঃ আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের একটি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে সাতজন নিহতের তথ্য নিশ্চিত হওয়া যায়। এ সময় আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, কারখানার ভেতর থেকে পাঁচজনের এবং বাইরে থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর দগ্ধ আরও একজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়ায়। এর আগে রোববার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের প্রীতি নিট অ্যান্ড কম্পোজিট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডের পর গুরুতর আহত ও অগ্নিদগ্ধ অবস্থায় তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে জানা গেছে। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান,
কারখানার ভেতর থেকে পাঁচজনের এবং কারখানার বাইরে থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত অন্তত ২৫ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।