ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন সংঘাতের পর কাজে ফিরছেন গাজীপুরের পোশাক শ্রমিকরা রণক্ষেত্র মাদারীপুর, ২ ঘণ্টার সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হেমন্তের সোনালি আবহে সেজেছে প্রকৃতি, অপেক্ষা শীতের

যুদ্ধে ইউক্রেনের জয় অনিবার্য: জেলেনস্কি

#

আন্তর্জাতিক ডেস্ক

২৫ ফেব্রুয়ারি, ২০২৩,  4:36 PM

news image

ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, বন্ধুরাষ্ট্রগুলোর সহযোগিতা অব্যাহত থাকলে যুদ্ধে ইউক্রেনের জয় অনিবার্য। ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন-রাশিয়া যুদ্ধের ১ বছর পূর্ণ হওয়ার দিনে রাজধানী কিয়েভতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। জেলেনস্কি জানান, যুদ্ধ নিয়ে যে কোনো শান্তি প্রক্রিয়ায় চীন সম্পৃক্ত হতে চাইলে তাতে তার আপত্তি নেই। সামরিক সহায়তা দেওয়ার অংশ হিসেবে ইউক্রেনকে চারটি লেপার্ড ট্যাংক দিয়েছে পোল্যান্ড। যুদ্ধের এক বছর পূর্ণের দিনে রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির জোট জি-সেভেন। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে ফোনালাপ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও রুশ প্রেসিডেন্ট পুতিন। কৃষ্ণসাগর দিয়ে শস্য ও সারের চালান পরিবহণ বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের সাথে কথা বলেন দুই নেতা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম