ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্র বিশ্বাসঘাতকতা করবে, পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ইরানের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ এপ্রিল, ২০২৬,  10:59 AM

news image

দ্বিতীয় দফা আলোচনায় বসা নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এ সময় মাসুজ পেজেশকিয়ান শেহবাজ শরিফকে জানান, তাদের ধারণা যুক্তরাষ্ট্র ‘কূটনৈতিকভাবে বিশ্বাসঘাতকতা’ করবে। যেমনটা তারা আরও আগে করেছে। এছাড়া যুদ্ধবিরতি ও আলোচনা চলার সময়ও যুক্তরাষ্ট্র গুণ্ডামিমূলক ও অযৌক্তিক আচরণ করছে বলে শেহবাজকে বলেন পেজেশকিয়ান। আর এ কারণেই তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে যুক্তরাষ্ট্র কূটনীতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তাদের ওপর আবারও হামলা চালাবে।  এরসঙ্গে মার্কিনিদের এসব আচরণ তাদের মধ্যে আরও সন্দেহ তৈরি করেছে যে, তারা আলোচনাকে এতটা গুরুত্ব দিচ্ছে না। এ টেলিআলাপের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী যে বিবৃতি দিয়েছেন, সেখানে ইরান ও যুক্তরাষ্ট্রের দ্বিতীয় ধাপের আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়নি। সূত্র : এপি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম