ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ ফেরি থেকে মাঝপদ্মায় লাফ, কচুরিপানায় ৩০ কিমি ভাসার পর উদ্ধার যে সুযোগ পাওয়া গেছে, তা কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিতে হবে: ফখরুল বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বাজারে পাওয়া ৩৪টি টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধাঞ্জলি আপনাদের সম্মিলিত কর্মদক্ষতা ও সুপরিচালনাই অতিথি গ্রুপের সাফল্যের চাবিকাঠি হজ নিবন্ধনের সময়সূচি ঘোষণা, যারা যেতে পারবেন না সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার আইনি ভিত্তি দেখছে না সরকার এবার কাউন্সিলর একরাম হত্যা মামলায় আসামি হচ্ছেন শেখ হাসিনা

যুক্তরাষ্ট্র থেকে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র কিনছে না আমিরাত!

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ ডিসেম্বর, ২০২১,  10:13 AM

news image

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ২৩ বিলিয়ন ডলারের অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ক্রয়ের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে সংযুক্ত আরব আমিরাত। মঙ্গলবার ওয়াশিংটনে আমিরাতের দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। আমিরাত জানিয়েছে, অস্ত্র কেনার বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা আলোচনা বাতিল করছে।

চলতি সপ্তাহের পর এফ-৩৫ এয়ারক্রাফটসহ সশস্ত্র ড্রোন ও অন্যান্য সরঞ্জাম বিক্রির বিষয়ে আমিরাতের সঙ্গে পেন্টাগনের আলোচনায় বসার কথা ছিল। কিন্তু টেকনিক্যাল বিষয়সহ সার্বভৌম কার্যকরে বাধ্যবাধকতা এবং মূল্য/সুবিধা (কস্ট বেনিফিট) বিশ্লেষণ করে আমিরাত অস্ত্র ক্রয়ের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন করছে।  এর আগে ট্রাম্প প্রশাসন মার্কিন কংগ্রেসকে জানিয়েছিল, আরব আমিরাতে অস্ত্র বিক্রি করতে অনুমোদন দেওয়া হয়েছে। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হওয়ায় আমিরাতকে অস্ত্র দিতে রাজি হয় ট্রাম্প প্রশাসন। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম