ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

যুক্তরাষ্ট্রে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়া হবে

#

আন্তর্জাতিক ডেস্ক

৩০ মার্চ, ২০২২,  12:16 PM

news image

করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ৫০ বছরের ঊর্ধ্বে সবাইকে দ্বিতীয় বুস্টার ডোজ দেওয়ার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) এবং সেন্টার ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এই সিদ্ধান্ত জানিয়েছে। প্রথম বুস্টার ডোজ নেওয়ার অন্তত চার মাস পর এ ডোজ নিতে হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। এফডিএ এর গবেষণার পরিচালক ডা. পিটার মার্কস এক বিবৃতিতে জানান,

গবেষণা ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে দেখা গেছে যে, ফাইজার-বায়োএনটেক অথবা মডার্নার দ্বিতীয় বুস্টার ডোজ নিলে ভাইরাসটি মোকাবিলায় প্রত্যেকের প্রতিরোধ ক্ষমতা বাড়ে। ফলে উচ্চ ঝুঁকি কমে যায়। এরপর সিডিসি কয়েক ঘণ্টার মধ্যে এতে স্বাক্ষর করে। এফডিএ কর্তৃপক্ষ বলছে, দ্বিতীয় বুস্টার ডোজ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় তবে এটি নতুন উদ্বেগের সঙ্গে সম্পর্কিত নয়। সিডিসির পরিচালক ড. রচেল ওয়ালেনস্কি এক বিবৃতিতে জানান, যাদের বয়স ৫০ কিংবা ৬৫ বছরের ঊর্ধ্বে, যারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন তাদের জন্য আরেকটি বুস্টার ডোজ খুব উপকারী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম