ঢাকা ০৪ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দাউদকান্দিতে অসহায় মানুষের মাঝে জনঅধিকার কল্যাণ সোসাইটির থানা কমিটির খাদ্য বিতরণ গৌরীপুরে শ্রমিক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগে প্রধান আসামি যুবদল নেতা বহিষ্কার সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত

যুক্তরাষ্ট্রে সাবওয়ে ট্রেনে হামলা : ৪ যাত্রী নিহত

#

আন্তর্জাতিক ডেস্ক

০৩ সেপ্টেম্বর, ২০২৪,  11:03 AM

news image

যুক্তরাষ্ট্রের শিকাগোর কাছে একটি সাবওয়ে ট্রেনে ঘুমন্ত অবস্থায় চারজন যাত্রীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে শিকাগো ট্রানজিট ট্রেনে এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। নিহতদের সবাই ভোরের যাত্রী ছিলেন এবং ট্রেনটি ফরেস্ট পার্কের দিকে যাচ্ছিল। ফরেস্ট পার্কের ডেপুটি চিফ ক্রিস চিন জানান, ভুক্তভোগীরা গৃহহীন হতে পারেন, তবে তাদের সঠিক সামাজিক অবস্থান এখনো নিশ্চিত করা যায়নি। ভিডিও ফুটেজ দেখে বোঝা যাচ্ছে, তারা ট্রেনে ঘুমাচ্ছিলেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতে নিয়েছে। পুলিশ এই হামলাকে একটি বিচ্ছিন্ন ঘটনা এবং উদ্দেশ্যহীন আক্রমণ হিসেবে বিবেচনা করছে।  সিএনএন জানায়, গুলির এই ঘটনার নজরদারি ফুটেজ পর্যালোচনা করতে তদন্তকারীরা শিকাগো ট্রানজিট কর্তৃপক্ষের সাথে কাজ করছে। পুলিশ জানিয়েছে, সিটিএ-এর উন্নত নজরদারি ক্যামেরার সহায়তায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং গুলিবর্ষণের প্রায় দেড় ঘণ্টা পরে তাকে আটক করা হয়। ক্রিস চিন বলেন, ফরেস্ট পার্ক পুলিশ, শিকাগো পুলিশ, এবং সিটিএ যৌথভাবে কাজ করে সন্দেহভাজনকে শনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম