ঢাকা ১৫ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান পদার্থবিজ্ঞানের ভুল প্রশ্নে পূর্ণ নম্বর পাবে পরীক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী পরকীয়ার জেরে স্বামীকে হত্যা: স্ত্রী-প্রেমিকসহ ৪ জনের যাবজ্জীবন ‘চট্টগ্রাম ছাড়া সব বোর্ডে পরীক্ষা চলবে’ ১৬ জুলাই খুলে দেওয়া হবে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু কাতারের উদ্দেশে ঢাকা ছাড়লেন স্পিকার সরকার চায় শেখ হাসিনা দেশে ফিরে আসুক : প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জুনে সড়ক দুর্ঘটনায় ৪৬৩ জনের মৃত্যু ১৫ মাস বয়সী শিশুদের ১ আগস্ট থেকে টাইফয়েডের টিকা দেয়া হবে

যুক্তরাষ্ট্রে নাইটক্লাবে সন্ত্রাসী হামলায় নিহত ৩

#

আন্তর্জাতিক ডেস্ক

২২ মে, ২০২৩,  10:27 AM

news image

যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে ঢুকে গুলি চালিয়ে তিনজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। স্থানীয় সময় রোববার (২১ মে) মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস শহরের ক্লাইম্যাক্স লাউঞ্জ নামের একটি নাইটক্লাবে এ ঘটনা ঘটে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের এক প্রতিবেদনে বলা হয়, রোববার রাত প্রায় দেড়টার দিকে নাইটক্লাবে গুলি চালানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে পৌঁছানোর পর অফিসাররা দুইজনকে নিহত ও তিনজনকে আহত অবস্থায় দেখতে পান। নিহতদের মধ্যে একজনকে লাউঞ্জের বাইরে এবং দ্বিতীয়জনকে ভেতরে পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। আহত তিনজনকে হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এ ছাড়া বাকি দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং অন্যজনের অবস্থা স্থিতিশীল। পুলিশ এ ঘটনার তদন্ত করছে এবং কারও কাছে তথ্য থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে বলেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। দেশটিতে চলতি বছরে এখন পর্যন্ত ১৯৫ জনের বেশি মানুষ বন্দুক হামলায় প্রাণ হারিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম