ঢাকা ২৯ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারত এখনও বাংলাদেশকে অনুগত রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় লিপ্ত: রিজভী কক্সবাজারের ইনানী সেই গ্যাসকূপে ফের বিস্ফোরণ, বাপেক্সের ৭ কর্মী দগ্ধ জাতীয় ঐক্যের পথে সরকারই বাধা: শফিকুর রহমান কথিত লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী অস্বাভাবিক লেনদেনে গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট বন্ধ পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বাড়াতে বাংলাদেশের নতুন পদক্ষেপ ‘জ্বালানি-সার কিনতে ২ থেকে ৩ গুণ দাম দিতে হচ্ছে বলে কোষাগারে চাপ পড়ছে’ ঢাকা ও চট্টগ্রামে দুটি নিউরোসায়েন্স সেন্টার স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রসহ বিপিডিবির সব গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ কলাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আ'লীগের নেতাকর্মীদের বসত বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেফতার ৮

যুক্তরাষ্ট্রে জনপ্রিয় র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যা

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর, ২০২২,  4:35 PM

news image

যুক্তরাষ্ট্রে টেক্সাসের হিউস্টনে মিগোস ব্যান্ডের জনপ্রিয় তরুণ র‍্যাপার টেকঅফকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। বিবিসি জানায়, স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে হিউস্টনের ৮১০ বিলিয়ার্ডস ও বোলিং অ্যালি ভবনে তাকে গুলি করা হয়। সেখানে টেকঅফ তার চাচা ও ব্যান্ড সহযোগী কুয়াভোর সঙ্গে পাশা খেলছিলেন। পুলিশ বলছে, ৪০-৫০ জন অতিথির উপস্থিতিতে ব্যক্তিগত একটি পার্টি চলাকালে কেউ টেকঅফের ওপর গুলি চালায়। নিরাপত্তারক্ষীরা গুলির শব্দ শুনলেও গুলি কে ছুড়েছে তা দেখতে পায়নি। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মানুষের জটলা এবং ২০ এর কোঠার এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখার কথা জানিয়েছেন। তার মাথা কিংবা ঘাড়ে গুলি লেগেছিল। তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। পুলিশ তৎক্ষণাৎ র‍্যাপার টেকঅফকে শনাক্ত করতে পারেনি। কিন্তু টেকঅফের প্রতিনিধি পরে বার্তা সংস্থা এপিকে গুলিতে এই র‍্যাপারেরই মৃত্যু হয়েছে বলে জানান। তবে পুলিশ বিবিসি-কে বলেছে, তারা বিষয়টি নিহতের পরিবারকে না জানানো পর্যন্ত তার পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে না।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম