ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
ঈদের ছুটি শেষে অফিস করছেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের জন্য বড় দুঃসংবাদ তেলের দাম ফের ১০০ ডলারের উপরে কলম্বিয়ার সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত বেড়ে ৬৬ বাড়ছে ইরানি হামলার তীব্রতা, অবিলম্বে নাগরিকদের ইসরায়েল ছাড়তে বললো চীন নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ ফেনী-৩ আসনের সাবেক এমপি মাসুদ উদ্দিন চৌধুরী আটক শাহ আমানত বিমানবন্দরে আরও ৭ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল পিএসএল: ছয় ভেন্যু থেকে নেমে দুইয়ে, বন্ধ থাকবে গ্যালারি ইরানি রাষ্ট্রদূতকে তলব করেছে যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি না হলেও বাঁচার পথ খুঁজে নেব : ইরান প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ মে, ২০২৫,  11:52 AM

news image

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরমাণু কর্মসূচির আলোচনায় কোনো চুক্তি না হলেও ইরান টিকে থাকতে পারবে। সোমবার (২৬ মে) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট।  তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানের সঙ্গে সপ্তাহ শেষের পরমাণু আলোচনাকে ‘খুব ভালো’ বলে বর্ণনা করেছেন। এই আলোচনা দীর্ঘদিনের পরমাণু বিতর্ক নিষ্পত্তির লক্ষ্যেই চলছে। ট্রাম্প হুমকি দিয়েছেন, যদি কোনো নতুন পরমাণু চুক্তি না হয়, তাহলে ইরানের ওপর চরম অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং বোমা হামলা চালানো হতে পারে। পেজেশকিয়ান বলেছেন, ‘যদি যুক্তরাষ্ট্র আমাদের সঙ্গে আলোচনা করতে না চায় বা নিষেধাজ্ঞা আরোপ করে, এমন না যে তাহলে আমরা যেন না খেয়ে মরবো। আমরা বাঁচার পথ খুঁজে নেব।’ এই আলোচনায় উভয় পক্ষের জন্যই ঝুঁকি অনেক। ট্রাম্প চান ইরানের পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা কমিয়ে দিতে। কারণ, ইরানের সক্ষমতা মধ্যপ্রাচ্যে অস্ত্র প্রতিযোগিতা শুরু করতে পারে এবং ইসরায়েলের জন্য হুমকি হয়ে উঠতে পারে। অন্যদিকে ইরান দাবি করছে তাদের পরমাণু কর্মসূচি শুধুই বেসামরিক উদ্দেশ্যে। তারা চায় তাদের তেল-নির্ভর অর্থনীতির ওপর থাকা ধ্বংসাত্মক নিষেধাজ্ঞাগুলো তুলে নেওয়া হোক। গত সপ্তাহে ইতালির রোমে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পঞ্চম দফা আলোচনা শেষ করেন। কিছু সীমিত অগ্রগতির ইঙ্গিত মিললেও এখনো অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে মতপার্থক্য রয়ে গেছে। বিশেষ করে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম নিয়ে। ইরান তিন বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম স্থগিত রাখতে পারে বলে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, সে বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সংবাদ সম্মেলনে বলেছেন, তেহরান কখনোই এটা মেনে নেবে না।  তিনি আরো জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি অন্তর্বর্তী পরমাণু চুক্তির সম্ভাবনাকেও ইরান নাকচ করে দিয়েছে এবং সংবাদমাধ্যমে যে প্রাথমিক চুক্তির কথা বলা হচ্ছে, তা শুধুই গুজব। বাঘাই জানিয়েছেন, আলোচনার ষষ্ঠ দফার সময়সূচি সম্পর্কে ওমান মধ্যস্থতাকারী হিসেবে বিস্তারিত জানাবে বলে তারা অপেক্ষা করছে। তিনি বলেছেন, যদি আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছা থাকে, তাহলে আমরাও আশাবাদী। কিন্তু যদি এই আলোচনা ইরানের অধিকার খর্ব করার উদ্দেশ্যে হয়, তাহলে এর কোনো ফল বয়ে আনবে না।

সূত্র : রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম