ঢাকা ২১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে, জানালেন ইরানি কমান্ডার

#

আন্তর্জাতিক ডেস্ক

০২ মে, ২০২৬,  4:23 PM

news image

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আবারও যুদ্ধ শুরু হতে পারে বলে জানিয়েছেন এক জ্যেষ্ঠ ইরানি সেনা কমান্ডার। গত বৃহস্পতিবার ইরান মার্কিনিদের কাছে তাদের সংশোধিত নতুন প্রস্তাব পাঠায়। কিন্তু দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি এ প্রস্তাবে সন্তুষ্ট নন। এর পাশাপাশি ইরানের সমালোচনাও করেন তিনি। এরপরই নতুন সংঘাত শুরুর আশঙ্কার কথা জানালেন ইরানি কমান্ডার মোহাম্মদ জাফার আসাদি। বার্তাসংস্থা ফার্স নিউজকে তিনি বলেছেন, “যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন সংঘাত শুরু হতে পারে। (আমাদের কাছে থাকা) প্রমান দেখিয়েছে, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না।” জাফার আসাদি ইরানের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টার খতম আল-আনবিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তা। আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালিতে নিজের নিয়ন্ত্রণ দৃঢ় করতে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম প্রেস টিভির এক প্রতিবেদনে জানা গিয়েছে এ তথ্য। আইআরজিসির নৌবাহিনী কমান্ডের বিবৃতির বরাত দিয়ে প্রেস টিভির প্রতিবেদনে বলা হয়েছে, “আরব উপসাগর এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ইরানি উপকূল অংশের ২ হাজার কিলোমিটার উপকূলরেখার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে আইআরজিসির নৌবাহিনী। শিগগিরই এ ইস্যুতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। আইআরজিসির বিবৃতিতে আরও বলা হয়েছে, “এ পদক্ষেপের লক্ষ্য হলো এই জলরাশিয়কে ইরানের প্রিয় জনগণের জন্য গর্ব ও শক্তির উৎস এবং এ অঞ্চলের জন্য নিরাপত্তা ও সমৃদ্ধির একটি উৎসে পরিণত করা।” উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযোগকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। বিশ্বের মোট জ্বালানিপণ্যের ৫ ভাগের একভাগ এই জলপথ দিয়ে পরিবহন করা হয়। সূত্র : এএফপি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম