ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

যুক্তরাষ্ট্রকে দর্শক বানিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম

#

স্পোর্টস ডেস্ক

০৭ জুলাই, ২০২৬,  5:41 PM

news image

যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলো বেলজিয়াম। মঙ্গলবার (৭ জুলাই) সেটেল স্টেডিয়ামে ৪-১ গোলের জয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দলটি। ম্যাচের শুরুতেই লিড নেয় বেলজিয়াম। ম্যাচের ৯ম মিনিটে লিড নিল বেলজিয়াম। রাসকিনের অ্যাসিস্টে গোল করলেন চার্লস ক্যাটেলারে। ম্যাচের ৩১ মিনিটে সমতায় ফিরল স্বাগতিকরা। মার্ক টিলম্যানের গোলে ম্যাচে ১-১ এ সমতা ফেরে। যুক্তরাষ্ট্র গোল শোধের এক মিনিটের মধ্যেই আবারও লিড ফিরে পেল বেলজিয়াম। সেই ক্যাটেলারের পা থেকেই এলো দ্বিতীয় গোল। ৩৩ মিনিটে ত্রোসার পাস থেকে বল পেয়ে জালে জড়ালেন ক্যাটেলারে। প্রথমার্ধের জমজমাট লড়াই শেষে ২-১ গোলের লিড নিইয়েই বিরতিতে গেল বেলজিয়াম। দ্বিতীয় হাফের শুরুটাও গোল দিয়েই করল বেলজিয়াম। বিরতির পরপর ৫৭ মিনিটে হ্যান্স ভ্যানাকেনের গোলে ৩-১ ব্যবধানে এগিতে বেলজিয়াম। ম্যাচের অন্তিম মুহূর্তে চতুর্থ গোল আসে রোমেলু লুকাকুর পা থেকে।  শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই পরের রাউন্ডে গেল বেলজিয়াম। সেখানে তাদের প্রতিপক্ষ স্পেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম