ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

যুক্তরাজ্যে ফিরলেন খালেদা জিয়ার পুত্রবধূ

#

আন্তর্জাতিক ডেস্ক

১৭ জানুয়ারি, ২০২২,  12:53 PM

news image

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি যুক্তরাজ্যে ফিরে গেছেন। গতকাল রবিবার রাত সাড়ে ৯টার একটি ফ্লাইটে তিনি লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন। জানা যায়, শাশুড়ি খালেদা জিয়ার অসুস্থতার খবর পেয়ে গত বছরের ২৫ অক্টোবর ঢাকায় আসেন কোকোর স্ত্রী শর্মিলা। প্রায় তিন মাস ঢাকায় থাকার পর গতকাল রবিবার রাতে তিনি যুক্তরাজ্যে ফিরে গেছেন। এ বিষয়ে বিএনপির একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত শনিবার জাহিয়া রহমান ও গতকাল রবিবার তার মা শর্মিলা রহমান যুক্তরাজ্যে ফিরে গেছেন। দু’জনের আলাদা ফ্লাইটে টিকিট পাওয়ার কারণে আলাদা গেছেন। প্রসঙ্গত, ২০১৫ সালের ২৫ জানুয়ারি মালয়েশিয়ায় অবস্থানকালে খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যান। এরপর থেকে যুক্তরাজ্যে থাকেন স্ত্রী শর্মিলা রহমান ও দুই মেয়ে। মাঝে মাঝে ঢাকায় এসে শাশুড়ি খালেদা জিয়ার বাসায় থাকেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম