ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

যারা যুক্তরাষ্ট্রের গতিপথ বদলে দিতে চায়, সেই লোকগুলোকে ঘৃণা করি: ট্রাম্প

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ এপ্রিল, ২০২৬,  10:58 AM

news image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, “আমি এই ধরনের লোকগুলোকে ঘৃণা করি... যারা আমাদের দেশের গতিপথ বদলে দিতে চায়।” ওয়াশিংটনের হিলটন হোটেলে হোয়াইট হাউজ করেসপনডেন্ট ডিনারে গুলির ঘটনার পরপরই প্রেসিডেন্ট ট্রাম্পের তাৎক্ষণিক প্রতিক্রিয়া এবং অনুষ্ঠান চালিয়ে যেতে চেয়েছিলেন কি না জানতে চাওয়া হলে এমন মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় হামলার ঘটনাটি ঘটে। ট্রাম্প প্রশ্ন তোলেন, কেন একজনের জন্য সবাইকে চলে যেতে হবে? ট্রাম্প আরো বলেন, তিনি অনুষ্ঠানটি চালিয়ে যেতে “সত্যিই চেয়েছিলেন”, কিন্তু প্রটোকলের কারণে তা সম্ভব ছিল না। ওই কক্ষটি সিলগালা করে দেওয়া হয়েছিল উল্লেখ করে তিনি জানান, একবার দরজা খোলা হলে সেই সুরক্ষা ব্যবস্থা ভেঙে যেত। কর্মকর্তারা হোয়াইট হাউজে ফিরে সংবাদ সম্মেলন করার যে সিদ্ধান্ত নিয়েছেন তা “সঠিক ছিল” বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। স্থগিত হওয়া অনুষ্ঠানটি শিগগিরই অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। ট্রাম্প বলেন, গতরাতের নির্ধারিত ভাষণে ‘কড়া কথা’ বলার প্রস্তুতি নিয়েছিলেন তিনি। সূত্র: বিবিসি

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম