ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

যাত্রীদের গাছের সাথে বেঁধে ছিনতাই

#

নিজস্ব প্রতিনিধি

১২ মার্চ, ২০২৫,  10:55 AM

news image

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একটি চার্জার অটোভ্যানের যাত্রীদের গাছের সাথে বেঁধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এ সময় ছিনতাইকারীরা ওই চার্জার অটোভ্যানে থাকা ৬-৭ জন যাত্রীর কাছে থাকা নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে যায়। মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের নজরপুর এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নজরপুর বাজারের পাশে ৯ থেকে ১০ জনের সংঘবদ্ধ কিশোর গ্যাংয়ের সদস্যরা ওই অটোভ্যানটি দেশি ধারালো অস্ত্রের মুখে আটকিয়ে যাত্রীদের গাছের সাথে বেঁধে রাখে এবং তাদের কাছে থাকা নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালংকার এবং অটোভ্যানটি ছিনিয়ে নিয়ে চলে যায়। পরে স্থানীয়রা ঘটনাটি টের পেয়ে যাত্রীদের উদ্ধার করে। গোমস্তাপুর থানার ওসি রইস উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় ছিনতাইকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে। এদিকে পুলিশ সুপার  রেজাউল করিম জানান, কিশোর গ্যাংয়ের কিছু সদস্যরা ছিনতাই করেছে এবং তাদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, ওই চাজার্র অটোভ্যানের যাত্রীরা পার্বতীপুর ইউনিয়নের পশ্চিম জগৎ গ্রাম এলাকায় একটি বিয়ের দাওয়াত খেয়ে নাচোল উপজেলার আঝইর এলাকায় যাওয়ার পথে নজরপুর বাজারে পৌঁছালে এই ঘটনা ঘটে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম