ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

যাত্রাবাড়ী থেকে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০২ জুলাই, ২০২৫,  10:47 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ। গ্রেফতাররা হলেন- মো. বেলায়েত হোসেন (৪৬) ও রেশমা বেগম (৩৭)। মঙ্গলবার (১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান। যাত্রাবাড়ী থানার বরাত দিয়ে তালেবুর রহমান বলেন, যাত্রাবাড়ী থানার একটি দল মঙ্গলবার (১ জুলাই) দুপুর আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিকে উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করেছে। তিনি বলেন, গ্রেফতার বেলায়েত ও রেশমা ২০১০ সালে মুন্সীগঞ্জ থানায় রুজুকৃত একটি হত্যা মামলায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম