ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

যাত্রাবাড়ীতে কাঠের তক্তা দিয়ে তৈরি বক্সে গাঁজা পাচারকালে গাঁজাসহ ২ জন আটক

#

নিজস্ব প্রতিবেদক

০৫ ডিসেম্বর, ২০২১,  8:25 PM

news image

রাজধানীর যাত্রাবাড়ীতে কাঠের তক্তা দিয়ে তৈরি বক্সে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে ২০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র‌্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, ছিনতাইকারীসহ মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

“চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে”  স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূলে র‌্যাব মাদক বিরোধী অভিযান অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় অদ্য ০৪ ডিসেম্বর ২০২১ খ্রিঃ তারিখ আনুমানিক ১৭:৩৫ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ, হুজুরেরবাড়ী এলাকায় একটি অভিযান পরিচালনা করে কাঠের তক্তা দিয়ে তৈরি ৭টি বক্সে অভিনব কায়দায় গাঁজা পাচারকালে আনুমানিক ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা মূল্যের ২০ কেজি গাঁজাসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ গোলাম কিবরিয়া (৪২) ও ২। মোঃ কাউসার (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০৩টি মোবাইল ফোন ও মাদক বিক্রয়ের নগদ- ১৬,৫০০/- (ষোল হাজার পাঁচশত) টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় এই অভিনব কায়দায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম