ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

#

নিজস্ব প্রতিবেদক

০৮ এপ্রিল, ২০২৩,  10:46 AM

news image

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় সড়ক দুর্ঘটনায় নুর ইসলাম (৫০) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।শনিবার (৮ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে গত শুক্রবার (৭ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে বিবির বাগিচা দুই নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল আলম জানান, এখন পর্যন্ত নিহতের কোনো স্বজন থানায় যোগাযোগ করেনি। কোনো এক যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য চেষ্টা চলছে। জানা যায়, নিহত নুর ইসলামের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার কালিকাপুর গ্রামে। তার বাবার নাম মৃত আব্দুর রশিদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম