ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি: আমান

#

নিজস্ব প্রতিবেদক

২০ জানুয়ারি, ২০২৫,  11:22 AM

news image

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, বিএনপি ও দেশের মানুষ প্রত্যাশা করে নির্বাচন দেবে সরকার। যত দ্রুত সম্ভব নির্বাচন দেওয়া জরুরি। সোমবার (২০ জানুয়ারি) সকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে ঢাকা মেডিকেল কলেজের শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এ কথা বলেন। আমান উল্লাহ আমান বলেন, গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রত্যাশা হলো ভোটের অধিকার পাবে দেশের মানুষ। অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ দেবে, তাতে জনগণের সরকার কায়েম হবে। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারপারসনের এই উপদেষ্টা বলেন, শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থেকে খুন, গুম ও অর্থ পাচার করেছেন।এ সময় শহীদ আসাদের ছোট ভাই ডা. মোহাম্মদ নুরুজ্জামান বক্তব্য রাখেন। তিনি বলেন, পাঠ্যবইয়ে শহীদ আসাদের ইতিহাস যুক্ত করতে হবে। পাশাপাশি তার স্মৃতিফলক ও আসাদ গেটও সংরক্ষণ করতে হবে।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম