ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ম্যানইউ’র টানা দ্বিতীয় জয়

#

স্পোর্টস ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৩,  10:31 AM

news image

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ঘরের মাঠে এভারটনকে ২-০ ব্যবধানে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের হয়ে দুইটি গোল করেন স্কট ম্যাকটমিনে ও আন্থনি মার্শিয়াল। টানা দ্বিতীয় জয়ে টেবিলের তিনেও উঠে এসেছে এরিক টেন হাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে শুরু থেকেই আধিপত্য বজায় রাখে ইউনাইটেড। আক্রমণও করতে থাকে বেশ। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয়েছে ৩৬ মিনিট পর্যন্ত। প্রথম থেকেই বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে শেষ পর্যন্ত ম্যাকটমিনের গোলে এগিয়ে যায় রেড ডেভিলসরা। জ্যাডন সানচো থেকে পাওয়া পাস বুলেট গতির শটে জালে পাঠান স্কটিশ এই মিডফিল্ডার। বিরতির পর আগের মতোই আধিপত্য বজায় রেখে খেলতে থাকে ইউনাইটেড। ৭১তম মিনিটে গিয়ে ব্যবধান দ্বিগুণ করেন মার্শিয়াল। র‌্যাশফোর্ডের পাস বক্স থেকে নিচু শটে জালে পাঠান তিনি। শেষদিকেও বেশ কয়েকটি আক্রমণ চালায় ইউনাইটেড। তবে আর গোল পাওয়া হয়নি। এই জয়ে ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে উঠে এসেছে ইউনাইটেড। এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে নিউক্যাসল ইউনাইটেড। ২৭ পয়েন্ট নিয়ে ১৬ নম্বরে এভারটন। এর আগে, লিগে টানা তিন ম্যাচ জয়হীন থাকার পর ব্রেন্টফোর্ডের বিপক্ষে জয়ে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেড।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম