ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত থেকে সরে আসলো পাকিস্তান

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২৫,  11:02 AM

news image

ক্রিকেটারদের টানা ব্যর্থতায় জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পরে এই সিদ্ধান্তের ব্যাপক সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। সাবেক, বর্তমান বেশ কিছু ক্রিকেটার এ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বিরূপ প্রতিক্রিয়ার মুখে এবার ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। সর্বশেষ ৭৫ শতাংশ ম্যাচ ফি কমিয়ে দিয়েছিল পিসিবি। গত বছর পাকিস্তানের জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পেতেন ক্রিকেটাররা। প্রথম একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা পেতেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে। যা কমিয়ে যথাক্রমে ১০ হাজার পাকিস্তানি রুপি এবং ৫ হাজার পাকিস্তানি রুপি করা হয়েছিল। পিসিবির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা হয় পাকিস্তানের ক্রিকেট মহলে। বাবর আজমসহ অনেক ক্রিকেটার এই প্রতিযোগিতায় খেলবেন না বলেও জানান। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, চাপের মুখে এবার নড়েচড়ে বসেছেন পিসিবি কর্তারা। শেষ পর্যন্ত জাতীয় টি-টোয়েন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচ ফি অপরিবর্তীত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে গত বছরের মতো এবারও প্রথম একাদশে থাকা ক্রিকেটাররা প্রতিটি ম্যাচ খেলার জন্য ৪০ হাজার পাকিস্তানি রুপি করে পাবেন। প্রথম একাদশের বাইরের ক্রিকেটাররা পাবেন ২০ হাজার পাকিস্তানি রুপি করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম