ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

০৩ ডিসেম্বর, ২০২৪,  11:15 AM

news image

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মশরিয়া এলাকায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২ ডিসেম্বর) রাতে রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশরিয়া মাদরাসার কাছের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও একজন আহন হন। নিহতরা হলেন রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হলদিগুল গ্রামের সাকিন আহমদ (১৯) ও সুপ্রাকান্দি গ্রামের রাফি আহমেদ (২১)। আহত রাজু ধর (১৮) খলাগাঁও গ্রামের মঞ্জু ধরের ছেলের। জানা যায়, তিনজন মোটরসাইকেলে করে নিজ এলাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন। রাজনগর-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মশুরিয়া এলাকায় রাজনগর থেকে ফেঞ্চুগঞ্জের পথে যাওয়া পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। পুলিশ মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির বলেন, মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আমরা পিকআপ ভ্যান ও মোটরসাইকেল উদ্ধার করেছি। তবে ঘটনার পর থেকেই পিকআপ চালক পালাতক রয়েছেন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম