ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মৌলভীবাজারে আ.লীগ নেতার বাড়িতে আগুন, ২ নারীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

০৮ ডিসেম্বর, ২০২৪,  12:02 PM

news image

মৌলভীবাজারে প্রাক্তন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে রুমেল চেয়ারম্যানের মা ও তার মাকে দেখা শোনার জন্য প্রতিবেশি এক নারী ঘরেই দগ্ধ হয়ে মারা যান। রোববার (৮ ডিসেম্বর) ঘরের দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে ঘটনাটি ঘটে। নিহতরা হলেন গিয়াস উদ্দিনের স্ত্রী ফুলছা বিবি (৬৪) ও মো. বাবুল ইসলামের স্ত্রী মেহেরুন নেছা (৬৫)। পুলিশ জানায়, মোস্তফাপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের বাড়িতে রোববার ভোরের দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে রুমেল চেয়ারম্যানের মা ও তার মাকে দেখা শোনার জন্য পাশের বাড়ির অপর এক মহিলা ঘরেই দগ্ধ হয়ে মারা যান। কি কারণে এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে পুলিশ এখনও নিশ্চিত করে বলতে পারেনি।  তবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে ঘটতে পারে বলে তাদের ধারণা। নিহত মেহেরুণ নেছার দেবর প্রাক্তন ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদ ও তার ভাই চলমান রাজনৈতিক মামলার আসামি থাকায় তাদের মা ও পাশের বাড়ির ওই মহিলা ছাড়া কেউই বাড়িতে ছিলেন না। প্রতিবেশী আব্দুল হেকিম ভোল্লা জানান, তারা উঠে আসার আগেই আগুনে পুড়ে সব ছাই হয়ে যায়। ঘরের ভিতরেই মারা যান মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা রুমেল আহমদের মা মেহেরুণ নেছা ও ফুলছা বিবি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম