ঢাকা ০২ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

মোহাম্মদপুরে অভিযানে গিয়ে হামলার শিকার পুলিশ, শীর্ষ ছিনতাইকারী গুলিবিদ্ধ

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৬,  10:09 PM

news image

রাজধানীর মোহাম্মদপুরে অভিযানে পুলিশের ওপর ছিনতাইকারীদের হামলা ঘটনা ঘটেছে। এসময় পুলিশের গুলিতে আহত হয়েছেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। গ্রেফতার করা হয়েছে তিনজনকে। সোমবার (১১ মে) দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এডিসি (প্রশাসন) মীর আসাদুজ্জামান। ডিএমপির এডিসি জানান, সোমবার (১১ মে) ভোরে মোহাম্মদপুরে টাউন হল এলাকায় দলবল নিয়ে সংঘবদ্ধ হয়ে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলেন শীর্ষ ছিনতাইকারী পলাশ। এ সময় অভিযান চালায় পুলিশ। পুলিশের অবস্থান টের পেয়ে আক্রমণ চালান ছিনতাইকারীরা। আহত হন এক পুলিশ সদস্য। আত্মরক্ষায় পুলিশ গুলি চালালে পলাশ আহত হন। ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। তিনি জানান, গ্রেফতারদের মধ্যে দুজন হাসপাতালে চিকিৎসাধীন। জব্দ করা হয়েছে চাইনিজ কুড়াল, চাপাতি, চাকু এবং একটি খেলনা রিভলভার ও ছিনতাই হওয়া মোবাইল ফোন। সন্ত্রাসী পলাশের বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম