ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

মোশাররফ রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী আজ

#

ক্রীড়া প্রতিবেদক

১৯ এপ্রিল, ২০২৩,  10:32 PM

news image

প্রায় তিন বছর ধরে ব্রেন টিউমারের সঙ্গে জীবন-মৃত্যুর লড়াইয়ের পর ২০২২ সালে আজকের (১৯ এপ্রিল) এই দিনে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের মৃত্যুকালে বয়স হয়েছিল ৪০।বুধবার (১৯ এপ্রিল) মোশাররফ রুবেলের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর বারিধারা মসজিদে দোয়া ও ইফতারের আয়োজন করেছে তার পরিবার। ২০০৮ সালে জাতীয় দলে অভিষেকের পর ৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন রুবেল। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলে নেন ১টি উইকেট। ২০১৬ সালে আফগানিস্তান ও ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে নেন ৩ উইকেট। এরপর বাদ পড়ে যান দল থেকে। জাতীয় দলে থিতু হতে না পারলেও রুবেল ছিলেন ঘরোয়া লিগের অন্যতম সেরা খেলোয়াড়। প্রথম শ্রেণির ক্রিকেটে ১১২ ম্যাচে নেন ৩৯২ উইকেট। লিস্ট ‘এ’তে ১০৪ ম্যাচে নেন ১২০ উইকেট। এ ছাড়া ৫৬টি টি-টোয়েন্টি ম্যাচে নেন ৬০ উইকেট। ছিলেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চ্যাম্পিয়ন দলের সদস্যও। গত ২০১৯ সালে সর্বপ্রথম ব্রেন টিউমারে আক্রান্ত হন রুবেল। এরপর ক্রিকেট থেকে ছিটকে পড়েন তিনি। লম্বা সময় ধরে চলা চিকিৎসা নিয়ে কিছুটা সেরে উঠলেও নতুন করে টিউমার ধরা পড়ে রুবেলের মস্তিষ্কে। প্রথমবার চিকিৎসা করাতে নেওয়া হয় সিঙ্গাপুরে। ফেরার পর ক্রিকেটে ফেরার কথা চিন্তা করলেও পরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরবর্তীতে গেল বছরের জানুয়ারিতে আবার পুরোনো টিউমার ধরা পড়ে তার। এরপর শুরু হয় কেমোথেরাপি। এ সময় তার চিকিৎসার জন্য ক্রিকেট সংশ্লিষ্ট থেকে বিভিন্ন পর্যায়ের অনেককেই এগিয়ে আসেন। তিনি সব মিলিয়ে ২৪টি কেমোথেরাপি নেন। গত ১৪ মার্চ শংকটাপন্ন অবস্থায় আবারও হাসপাতালে ভর্তি করানো হয় মোশাররফ রুবেলকে। সেখানে এক মাসের মতো থেকে কিছুটা সুস্থ হয়ে বাসায় ফেরার এক দিন পর মারা যান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম