ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

মোবাইল পানিতে পড়ে গেলে যা করবেন

#

২০ এপ্রিল, ২০২৪,  11:08 AM

news image

যে কারণেই হোক না কেন, ফোন পানিতে ভিজে গেলে ফোনটি পুনরায় ব্যবহারের সময় পড়তে হয় নানা বিড়ম্বনায়। তবে একটু সতর্কতা অবলম্বন করলেই কিন্তু  প্রিয় ফোনটির ক্ষতি অনেকটাই কমিয়ে আনা সম্ভব।

ভিজে গেলে যা করবেন

হঠাৎ ফোনটি পানিতে পড়ে গেলে চালু করতে সময় নিন। সঙ্গে সঙ্গে চালু করা যাবে না। ফোনের ভেতরে পানি ঢুকে গেলে প্রথমেই ফোনের ব্যাটারিটি খুলতে হবে। এরপর ব্যাটারি মুছে সেটি শুকাতে দিতে হবে। ভিজে যাওয়া অংশ দ্রুত শুকানোর জন্য পেছনের কভার খুলে রাখতে হবে। যে-সব ফোনের ব্যাটারি খোলা যায় না সেগুলো নষ্ট হওয়ার আশঙ্কা বেশি। ভিজে যাওয়া ফোন ফ্যানের বাতাসে শুকাতে দিন। হেয়ার ড্রায়ার, তীব্র রোদ কিংবা আগুনের তাপ দিয়ে ফোন শুকাতে যাবেন না। এতে বিস্ফোরণ ঘটার আশঙ্কা থাকে। এছাড়াও মোবাইলে শর্টসার্কিট ঘটতে পারে। ফোন পুরোপুরি না শুকানো পর্যন্ত সেটি চার্জে দেওয়া যাবে না। আগে নিশ্চিত হতে হবে ফোনটি শুকিয়েছে কি না। শুকিয়ে গেলে ব্যাটারি সংযুক্ত করে ফোন চালু করুন। অন না হলে ব্যাটারি চার্জ করে দেখুন। তাতে কাজ না হলে সার্ভিসিং সেন্টারে যান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম