ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

জেমিনির নতুন ফিচারে থাকছে যে নতুন সুবিধা

#

আইটি ডেস্ক

১৬ জুন, ২০২৫,  11:05 AM

news image

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে করেন। অফিসিয়াল কিংবা ব্যক্তিগত সব কাজেই মেইল ব্যবহার বেশ নিরাপদ। তবে দীর্ঘ মেইল পড়ে তার উত্তর দেওয়া বেশ সময় সাপেক্ষ। এই সমস্যার সমাধান আনলো গুগলের এআই জেমিনি। এখন কষ্ট করে আর লম্বা মেইল পড়তে হবে না আপনাকে। লম্বা বা দীর্ঘ মেইল পড়ে সারাংশ জানাবে জেমিনি। গুগলের এআই চ্যাটবট জেমিন নিমেষেই আপনার সামনে তুলে ধরবে মূল বক্তব্য। সেখান থেকে আপনি কম সময়ের মধ্যেই এর উত্তর দিতে পারবেন। তবে এটা সুবিধা কেবল জি-মেইলেই পাবেন। এই পদ্ধতিতে ব্যবহারকারীরা ভীষণভাবে উপকৃত হবেন বলেই মনে করছে সংস্থা।

এই ফিচার কীভাবে কাজ করবে আসুন জেনে নেই-

এই ফিচার ব্যবহারের প্রথম শর্ত হচ্ছে জি-মেইলে অ্যাকাউন্ট থাকতে হবে। এবার ধরুন আপনার কাছে একটি মেইল এসেছে। এবার মেইলের উপরে দেখা যাবে সামারাইজড মেসেজ অর্থাৎ মেইলের সারাংশ। যার নেপথ্যে জেমিনি। ব্যস্ততার ফাঁকে দরকারি অংশটুকু পড়ে নিতে পারবেন। জেনে নিতে পারবেন মূল তথ্য। পরে ফাঁকা সময়ে দেখে নেবেন বিস্তারিত। তবে কোনো ক্ষেত্রে হতেই পারে যে অটোমেটিক্য়ালি সামারাইজড হল না মেইল, তাতেও চিন্তার কিছু নেই। মেইলের পাশেই থাকবে একটি অপশন। তাতে ক্লিক করলেই পেয়ে যাবেন সারাংশ। তবে আপাতত অ্যান্ড্রয়েড ও আইওএসের জি-মেইলেই এই সুবিধা পাবেন ব্যবহারকারীরা। ওয়েব সংস্করণে ফিচার পেতে কিছুদিন সময় লাগতে পারে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম