ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, দেখে নিন কে কোন গ্রুপে অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের বিষয়ে আজহারীর ফেসবুক পোস্ট এলপিজির দাম বাড়ছে না কমবে জানা যাবে বৃহস্পতিবার রোববার থেকে দেশজুড়ে হামের টিকাদান কর্মসূচি শুরু : স্বাস্থ্যমন্ত্রী আমিরাতে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে বাংলাদেশি নিহত কাজাখস্তান থেকে আসছে এক লাখ টন জ্বালানি তেল আরও এক আসনের ব্যালট পেপার-রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ সংবিধান সংশোধন নিয়ে যে বার্তা দিলেন চিফ হুইপ ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন এপ্রিল মাসের এলপিজির নতুন দাম ঘোষণা কাল

মোটরসাইকেল থেকে পড়ে আরোহীর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১২ এপ্রিল, ২০২৫,  11:29 AM

news image

মাগুরা ঢাকা-খুলনা মহাসড়কে ভায়না মোড় এলাকায় মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে লাইলি বেগম (৬০) নামে এক মায়ের মুত্যু হয়েছে। নিহত লাইলি বেগম সদর উপজেলা ভিটাসাইর পূর্ব পাড়া গ্রামের মুঞ্জুর মোল্লার স্ত্রী।  শুক্রবার দুপুরে ভায়না মোড় এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের ভাই মনিরুজ্জামান বলেন, সকালে ছোট ছেলে সোইবের সাথে মোটরসাইকেলে ডাক্তার দেখাতে শহরের যায়। ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে ভায়না টেলিফোন অফিসের সামনে আসলে মোটরসাইকেল থেকে বোন লাইলি পড়ে  যায়। এ সময় যশোর আড়পাড়া থেকে ছেড়ে আসা শারদিয়া নামের একটি পরিবহন থাকে চাপা দেয়। এ  সময় সে মাথায়  গুরুতর আঘাত পায়। পরে স্থানীয়রা থাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহম্মদ আলমগীর কবীর বলেন, ছেলে মোটরসাইকেল থেকে পড়ে  গিয়ে বাসের চাকায় পৃষ্ঠ হয়ে এক লাইলি বেগম নামের এক মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় যাত্রীবাহি বাসটি আটক করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে রাখা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম