ঢাকা ১৯ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২১২ টাকা নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে উত্তাল ইসরায়েল, হাজারো মানুষের বিক্ষোভ তহবিলের ওপর অনেক চাপ তৈরি হওয়ায় তেলের দাম বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী হাম ও হামের উপসর্গে আরও চারজনের মৃত্যু সাতক্ষীরায় ১ লাখ ৭৮ হাজার ৮১৫ জন শিশু পাবে হামের টিকা অতীতে ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দেওয়া যাবে: নাহিদ ইসলাম জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ দেশে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে: জ্বালানি মন্ত্রী টসের দু-এক সেকেন্ড আগে জানতে পারি আমি খেলব: শরিফুল হজ ঘিরে সৌদির নতুন সতর্কবার্তা

মোটরসাইকেলসহ যুবককে পুড়িয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ নভেম্বর, ২০২৪,  11:37 AM

news image

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সবুজ হোসেন (২২) নামে এক মোটরসাইকেল ব্যবসায়ীকে তার মোটরসাইকেলসহ পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর ও বেলগাছি গ্রামের মাঠের একটি মেহগনি বাগানে এ ঘটনা ঘটে। বুধবার (১৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান। হত্যার শিকার সবুজ হোসেন আলমডাঙ্গা উপজেলার বাদেমাজু গ্রামের জয়নাল আলীর ছেলে। তিনি পুরাতন মোটরসাইকেলের বেচাকেনা করতেন। এ বিষয়ে ওসি মাসুদুর রহমান বলেন, ‘বুধবার সকালে ৮টার দিকে ফরিদপুর-বেলগাছি গ্রামের কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে মাঠের মেহগনি বাগানে নিহত সবুজের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে সবুজের পোড়া মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।’ ওসি আরও বলেন, ‘নিহতের মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে সর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় মামলার প্রস্ততি চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম