ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মোটরসাইকেলযোগে ছিনতাইকালে গণপিটুনিতে একজন নিহত, মোটরসাইকেলে আগুন

#

নিজস্ব প্রতিবেদক

০৮ মার্চ, ২০২৬,  10:37 AM

news image

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৯নং ওয়ার্ডে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে এক অজ্ঞাত যুবক (২৬) নিহত হয়েছেন। এসময় নিহতের সঙ্গে থাকা দুই সহযোগী ছিনতাইকারী দৌড়ে পালিয়ে গেছেন।  আজ  সকাল ৬টায় সিদ্ধিরগঞ্জের জালকুড়ি কড়ই তলা এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে পুলিশ নিহতের নাম-পরিচয় জানতে পারেনি বলে জানান। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনজন ছিনতাইকারী একটি মোটরসাইকেলযোগে এসে এক পথচারীকে আটকে ছিনতাই করার চেষ্টা করলে স্থানীয় জনতা আটকে দেন। এসময় ছিনতাইকারী দলের দু'জন দৌড়ে ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও নিহত ব্যক্তি জনতার কাছে ধরা পড়ে যান এবং জনতা তাকে গণধোলাই দিলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। পরবর্তীতে উত্তেজিত জনতা ছিনতাইকারীদের সঙ্গে থাকা ব্যবহৃত মোটরসাইকেলটি পুড়িয়ে দেন। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই জনতার গণপিটুনিতে ছিনতাইকারীর মৃত্যু হয়েছে। বর্তমানে আমাদের পুলিশ সেখানে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম