ঢাকা ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে কোনও তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী ব্রাজিলে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ২৩ জনের মৃত্যু, নিখোঁজ ৪০ নির্বাচনী তহবিলের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা তাসনিম জারার ফ্যামিলি কার্ড সম্পূর্ণ বিনামূল্যে, টাকা চাওয়ার সুযোগ নেই: সমাজকল্যাণ মন্ত্রী পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিয়ে সুখবর দিলেন প্রতিমন্ত্রী ইশরাক স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস পিলখানায় নিহত সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা জানুয়ারিতে ২২৭১ কোটি মূল্যের সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক নাটোরের যুবলীগ নেতা এহিয়া রাজধানীতে গ্রেফতার সারের বাড়তি দর, চাপে কৃষক ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা

মৌলভীবাজার-ত্রিপুরা সীমান্তে কৃষকদের সংঘর্ষ, বাংলাদেশি নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২৮ জানুয়ারি, ২০২৫,  3:15 PM

news image

চাপাইনবাবগঞ্জ ও মালদহ জেলার সীমান্তে ভারত ও বাংলাদেশের কৃষকদের মধ্যে মারামারির পরে আবারও আন্তর্জাতিক সীমান্তের জিরো লাইনে দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। রবিবার মৌলভীবাজার ও ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় দুই দেশের কৃষকদের মধ্যে মারামারির ঘটনায় একজন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছেন বলে বিজিবি জানিয়েছে। এ প্রেক্ষিতে কুলাউড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে এ ঘটনায় দুজন ভারতীয় কৃষক আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বলছে, ২৬শে জানুয়ারী সকালে ভারতীয় কাঁটাতারের বেড়ার বাইরে চাষের জমিতে দুই দেশের কৃষকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। সেদিনই বিকেলে ধারালো অস্ত্র দিয়ে একে অপর পক্ষকে আক্রমণ করে। দুই দেশের কৃষকদের মধ্যে সংঘর্ষের ফলে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বাসিন্দা আহাদ আলি নামে একজন বাংলাদেশি নাগরিক আহত হন। পরে সিলেটের ওসমানী মেডিকেল কলেজে তিনি মারা যান বলে বিজিবি জানিয়েছে। এদিকে, বিএসএফ বলছে উনকোটি জেলার কৈলাসহর এলাকার বাসিন্দা দুই ভাই ঘটনার দিন সকালে সীমান্ত গেট পেরিয়ে জিরো লাইনের কাছে নিজেদের চাষের জমিতে গিয়ে দেখেন তাদের চাষ করা পান ও ধান কেউ কেটে নিয়ে গেছে। এ নিয়ে সেখানে বাংলাদেশী কৃষকদের সঙ্গে চিৎকার চেঁচামেচি হয়। বিকেলে তারা যখন কাঁটাতারের বেড়ার দিকে ফিরছিলেন, তখন তাদের ওপরে ১০-১২ জন বাংলাদেশি নাগরিক হামলা চালায় বলে তারা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। বিজিবি জানিয়েছে, দুই দেশের নিহত এবং আহতরা পরস্পরের আত্মীয় এবং জমিজমা নিয়েই তাদের মধ্যে পারিবারিক কলহ শুরু হয়। এ ব্যাপারে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফের কাছে অভিযোগ জানানো হয়েছে এবং বিএসএফও এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে বিজিবিকে আশ্বস্ত করেছে বলে জানানো হয়েছে। সূত্র: বিবিসি বাংলা

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম