ঢাকা ২৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বাজেট নিয়ে সমালোচনা খুব একটা আমলে নিচ্ছি না: সড়কমন্ত্রী চলতি বছরেই দেশে ফিরবো: এনডিটিভিকে শেখ হাসিনা সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার হাম উপসর্গে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু সিন্ডিকেট ভাঙতে এলপিজির বাজারে আসছে বিপিসি ঢাবির হলে বিশ্বকাপ দেখতে গিয়ে হেনস্তার শিকার হওয়ার অভিযোগ নারীসহ সাবেক ছয় শিক্ষার্থীর ঘর ভাড়া দিতে না পেরে একই পরিবারের ৪ জনের আত্মহত্যা মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী দেশের ৯ জেলায় বন্যার শঙ্কা সাতক্ষীরায় ৭৩ কোটি ৭৫ লাখ টাকার মাদক ধ্বংস করেছে ৩৩ বিজিবি

মেহশখালীতে কোস্ট গার্ডের অভিযানে মোস্ট ওয়ান্টেড ডাকাত জিয়া বাহিনীর প্রধান আটক

#

১৪ নভেম্বর, ২০২৪,  2:27 PM

news image

বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪ তারিখ সকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় কক্সবাজারের মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের মোহাম্মদ শাহ ঘোনা এলাকায় ০১ টি টিনের ঘরে ৪ থেকে ৫ জন কুখ্যাত ও মোস্ট ওয়ান্টেড অস্ত্রধারী ডাকাত অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অদ্য ১৪ নভেম্বর ২০২৪ তারিখ ভোর ০৫২০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের দুটি চৌকস দল ও বাংলাদেশ পুলিশের সমন্বয়ে উক্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময় অস্ত্রধারীরা যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে যৌথবাহিনীর সদস্যরা ধাওয়া করে কুখ্যাত ও দূর্ধর্ষ ডাকাত দল জিয়া বাহিনীর প্রধান মোঃ জিয়াউর রহমান(৪৪) ও তার সঙ্গী মোঃ মহিউদ্দিন (৩৮) নামের দুই জন মোস্ট ওয়ান্টেড ডাকাতকে বাংলাদেশ পুলিশের লুট হওয়া ০১ টি বিদেশি পিস্তল, ০১ টি দেশীয় পিস্তল, ০২ টি ম্যাগাজিন, ২২ রাউন্ড গোলা, ০১ টি দেশীয় দা সহ আটক করতে সক্ষম হয়। তিনি আরও বলেন, আটককৃত ডাকাতসহ জব্দকৃত অস্ত্র ও গোলা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম