ঢাকা ১৮ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন মহাখালীতে ককটেল বিস্ফোরণ, আটক ৩ কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম ঘোষণা ডা. এজেডএম জাহিদ হোসেনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি

মেসি যোগ্য হিসেবেই বিশ্বকাপ জিতেছে: পেলে

#

স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২২,  10:37 AM

news image

ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলতে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে এসে সারাজীবনের লালিত স্বপ্ন পূরণ করেছেন লিওনেল মেসি। তাই আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপের শিরোপা জেতানো এই কারিগরকে প্রশংসায় ভাসাচ্ছেন গোটা পৃথিবীর মানুষ। যার সুরে ধরে নেইমার, রোনালদো নাজারিও’র পর এবার ব্রাজিলের আরেক কিংবদন্তি পেলেও যোগ দিলেন এই তালিকায়। ব্রাজিলকে তিনটি বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তিও জানালেন, যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। লে আলবিসেলেস্তেরা ২২তম আসরের বিশ্বকাপের ট্রফি জয়ের পর ‘কালো মানিক’ খ্যাত পেলে তার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক পোষ্ট করে মেসি ও তার দল আর্জেন্টিনাকে অভিনন্দন জানিয়েছেন। পোষ্টে তিনি লিখেছেন,

‘সবসময়ের মতো রোমাঞ্চকরভাবে আজ ফুটবল তার (মেসি) গল্প বলাটা চালিয়ে যাবে। এবার মেসি প্রথম বিশ্বকাপ জিতেছে। তার ক্যারিয়ার ঠিক যেভাবে এগোচ্ছিল, তাতে সে এটার যোগ্যই ছিল।’ তবে কেবল একা মেসির প্রশংসা করেই ক্ষান্ত হননি ৮২ বছর বয়সী পেলে। ফাইনালে হ্যাটট্রিক করা ফ্রান্সের স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেরও ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বকাপে সর্বকনিষ্ঠ এই গোলদাতা। এমবাপ্পেকে বন্ধু উপাধি দিয়ে পেলে লিখেছেন, ‘আমার বন্ধু এমবাপ্পে, তুমি ফাইনালে ৪ গোল করেছ। আমাদের খেলাটায় এমন কিছু অসাধারণ।’ প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পৌঁছানোর জন্য পেলে মরক্কোকেও অভিনন্দন জানান। সেই সাথে প্রয়াত আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনাকে স্মরণ করে তার বার্তা শেষ করেন। শেষ বার্তায় পেলে বলেন, ‘বিশ্বকাপে নিজেদের অবিশ্বাস্য প্রচারণার জন্য মরক্কোকে অভিনন্দন জানাতে ভুলতে পারিনা। আফ্রিকার ফুটবলের উজ্জ্বলতা দেখে দারুণ লাগছে। আর্জেন্টিনাকে অভিনন্দন! অবশ্যই ডিয়াগো এখন হাসছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম