ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মেসির জোড়া গোল, প্লে-অফে উড়ন্ত সূচনা মায়ামির

#

ক্রীড়া প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৫,  11:01 AM

news image

মেজর লিগ সকার (এমএলএস) কাপ প্লে-অফে উড়ন্ত সূচনা করেছে ইন্টার মায়ামি। এমএলএস প্লে-অফের প্রথম রাউন্ডে ন্যাশভিল এসসিকে ৩-১ গোলে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে দলটি। ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি, যার প্রথমটি ছিল এক বিরল দৃশ্য, ডাইভিং হেডে গোল করলেন তিনি! ক্যারিয়ারে এখন পর্যন্ত ৮৯১ গোল করা মেসির মাত্র ২৯টি এসেছে মাথা দিয়ে, আর সেই বিরল দৃশ্যের একটিই দেখা গেল ন্যাশভিলের বিপক্ষে। শনিবার (২৫ অক্টোবর) ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে ভোরে ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের শুরুতে কিছুটা চাপের মুখে থাকলেও প্রথম সুযোগেই এগিয়ে যায় মায়ামি। লুইস সুয়ারেজের নিখুঁত ক্রসে হেড থেকে দুর্দান্ত গোল করে দলকে লিড এনে দেন মেসি। এরপর মেসির দারুণ পাস থেকে ইয়ান ফ্রের ক্রসে হেড করে আলেন্দে করেন দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে জর্দি আলবার ক্রস সামলাতে ব্যর্থ হন ন্যাশভিলের গোলরক্ষক, আর সুযোগ কাজে লাগিয়ে সহজেই নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। শেষ দিকে হানি মুকতারের এক ফ্রি-কিকে গোল শোধ করে ন্যাশভিল, তবে জয়ের পথ থামাতে পারেনি তারা। ম্যাচে ইন্টার মায়ামির হয়ে শুরু থেকেই খেলেন রদ্রিগো ডি পল, আর বদলি হিসেবে নামেন মাতেও সিলভেত্তি। ম্যাচের আগে এমএলএস গোল্ডেন বুট পুরস্কার গ্রহণ করেন মেসি। মাঠে হয়তো পুরোপুরি সেরাটা দিতে পারেননি, কিন্তু যথাসময়ে সুযোগ কাজে লাগিয়ে নিশ্চিত করেন দলের জয়। এ জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ইন্টার মায়ামি। এখন আরেকটি জয় পেলেই তারা নিশ্চিত করবে পরের রাউন্ড।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম