ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ৮ শিশুর মৃত্যু শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি

মেট্রোরেলের ভাড়া কমানোর দাবিতে যা বলল বিএনপি

#

নিজস্ব প্রতিবেদক

২৭ ডিসেম্বর, ২০২২,  3:07 PM

news image

মেট্রোরেলের ভাড়া কমানোর দাবি জানিয়েছে বিএনপি। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, মেট্রোরেল আইন ও বিধিমালা লঙ্ঘন করে ভাড়া বাড়ানো হয়েছে। যা অন্যান্য দেশের ভাড়া তুলনায় কয়েক গুণ বেশি’।সোমবার দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। নেতাকর্মীদের জামিন না দিয়ে সরকার মধ্যযুগীয় কায়দায় দেশ চালাচ্ছে মন্তব্য করে নজরুল ইসলাম খান বলেন, পুরোপুরি জনবিচ্ছিন্ন হয়ে গেছে সরকার। বিএনপি নেতাদের জামিন না দিয়ে মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। এ সময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, সাংগঠনিক সম্পাদক ও চলতি দপ্তরের দায়িত্বে থাকা এমরান সালেহ প্রিন্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম