ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

মেঘনায় নৌকায় বলগেটের ধাক্কা, নিহত এক, নিখোঁজ ৮

#

নিজস্ব প্রতিনিধি

২৩ মার্চ, ২০২৪,  10:54 AM

news image

কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে বালুভর্তি বলগেটের ধাক্কায় একটি যাত্রীবাহী ট্রলার (ভ্রমণতরী) ডুবে গেছে। দুর্ঘটনার পর অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করা হয়। এখনো ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল, তার স্ত্রী ও দুই সন্তানসহ আটজন নিখোঁজ রয়েছেন।  শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ভৈরব সৈয়দ নজরুল ইসলাম সেতুর নিচে দুর্ঘটনাটি ঘটে। ভৈরব ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আজিজুল হক রাজন বিষয়টি নিশ্চিত করেছেন। নিখোঁজ যাত্রীরা হলেন ভৈরব হাইওয়ে পুলিশের কনস্টেবল মো. সোহেল রানা (৩০), তার স্ত্রী মৌসুমি (২৫), মেয়ে মাহমুদা (৭), ছেলে রাইসুল ইসলাম (৫), ভৈরবের আমলাপাড়া এলাকার আরাদ্ধা দে (১১), কটিয়াদী উপজেলার মানিকখালী এলাকার বেনন দে (৫৫), নরসিংদী জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকার আনিকা আক্তার (১৯) ও অজ্ঞাত এক নারী (৩৫)। দুর্ঘটনার পর অজ্ঞাত এক নারী (৪০) লাশ উদ্ধার করা হয়। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বিকালে পুলিশের কনস্টেবল ও তার পরিবারের সদস্যসহ ২০ জন ভ্রমণতরীতে উঠে মেঘনা নদীতে ঘুরতে বের হন। সন্ধ্যার দিকে একটি বালুবাহী বলগেটের সঙ্গে ধাক্কা লেগে ভ্রমণতরীটি ডুবে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা জীবিত ১২ জন এবং অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেন। এখনো আটজন নিখোঁজ রয়েছেন। রাত হয়ে যাওয়ায় উদ্ধারকাজ স্থগিত করা হয়। আজ শনিবার সকালে কিশোরগঞ্জ থেকে ডুবুরিদল গিয়ে পুনরায় উদ্ধার কাজ শুরু করবে বলে তিনি জানান। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম