ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অঞ্জনস ইন্টারন্যাশনাল র‌্যাপিড দাবায় মিনহাজের শিরোপা জয় বিদেশি নাগরিকদের জরুরি সতর্কবার্তা দিলো মার্কিন দূতাবাস টানা দুই দফা কমার পর স্বর্ণালংকারের দামে বড় লাফ মমেক হাসপাতালে হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্প হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি মাঝরাতে কাটাবনের বহুতলভবনে আগুন, নিহত ২ মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

মেঘনায় ট্রলারডুবির ঘটনায় বাবা-ছেলে নিখোঁজ, জীবিত উদ্ধার ৫

#

নিজস্ব প্রতিনিধি

২২ জানুয়ারি, ২০২৪,  11:23 AM

news image

ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে জীবিত উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছেন বাবা ও ছেলে। রোববার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে রাজাপুর মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ট্রলারটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তিরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়ন পরিষদ এলাকার আসা গ্রামে বাসিন্দা রাজ্জাক সরদার (৬২) ও তার ছেলে পারভেজ সরকার। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) রাশিদুল ইসলাম বলেন, ট্রলারটি ভোলার মনপুরা থেকে মেহেন্দিগঞ্জ যাচ্ছিল। রাত ১টার দিকে উপজেলার রাজাপুর (রাস্তার মাথা) মাছঘাট-সংলগ্ন এলাকার মেঘনা নদীতে পণ্যবাহী ট্রলারটি পাখা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। এ সময় পাঁচজন সাঁতরে তীরে উঠলেও এখনও নিখোঁজ রয়েছেন রাজ্জাক সরদার ও তার ছেলে। এ বিষয়ে জেলা ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. সুমন বলেন, বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম