ঢাকা ২৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী অর্থবছরের মধ্যে বদলে যাবে দেশের স্বাস্থ্যখাত : স্বাস্থ্যমন্ত্রী রাষ্ট্র সংস্কার না হলে নতুন শাসকও হাসিনা হয়ে উঠবেন: নাহিদ ইসলাম কেরানীগঞ্জে কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট ক্লাসে ফিরতে চান চুয়েটের শিক্ষক-শিক্ষার্থীরা, দিলেন যে শর্ত সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা পে-স্কেল: বেতন বিল দাখিল নিয়ে উদ্বেগে সরকারি কর্মচারীরা তাবলিগের কাকরাইল মারকাজের মুরুব্বি সাইফুদ্দিন মারা গেছেন ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ৬ জেলেসহ ট্রলারডুবি

#

নিজস্ব প্রতিনিধি

২৯ সেপ্টেম্বর, ২০২৫,  9:12 PM

news image

মুন্সীগঞ্জের চরকিশোরগঞ্জের মোল্লারচরের কাছে মেঘনা নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় ছয় জেলেসহ মাছ ধরার ট্রলার ডুবে গেছে।  সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে। আশপাশের নৌযানের সহযোগিতার পাঁচ জেলে তীরে উঠতে পারলেও মোহাম্মদ শরীফ (৩২) নিখোঁজ রয়েছেন। ৯৯৯ থেকে খবর পেয়ে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবরি দল অভিযান শুরু করেছে। নিখোঁজ শরীফ শহরের দক্ষিণ ইসলামপুরের মোহাম্মদ হোসেনর ছেলে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, পানির গভীরতা বেশি এবং স্রোত রয়েছে। ডুররি দল উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সালেহ আহমেদ জানান, ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়া বাল্কহেডটি শনাক্ত করার চেষ্টা চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম