ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মেক্সিকোতে রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে নিহত ১০

#

আন্তর্জাতিক ডেস্ক

১৫ জুন, ২০২২,  1:51 PM

news image

মেক্সিকোর রাজধানীর পার্শ্ববর্তী মেক্সিকো রাজ্যে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে সন্দেহভাজন ১০ অপরাধী নিহত হয়েছে। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর তিন সদস্য আহত হয়েছে বলে মঙ্গলবার রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন। প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর দেশের পরিস্থিতি শান্ত করে তুলতে কম সাংঘর্ষিক পন্থা অবলম্বনের প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তারপর দেশজুড়ে সহিংসতার ঘটনা বেড়ে যাওয়ায় মেক্সিকোর সরকার অত্যন্ত বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। মেক্সিকো রাজ্যের প্রসিকিউটর দপ্তর টুইটারে জানিয়েছে, ছোট শহর টেক্সকালটিটলানে একটি অভিযানের সময় ‘ভারী অস্ত্রে সজ্জিত একটি দল’ নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালায়, এতে বাহিনীটির তিন সদস্য আহত হয়। এরই দুপক্ষের মধ্যে গোলাগুলিতে ১০ সন্দেহভাজন অপরাধী নিহত হয়। পাশাপাশি আরও সাত জনকে গ্রেপ্তার করা হয় যাদের মধ্যে আহত চার। রাজ্যের নিরাপত্তা বাহিনীগুলো ২০টি দীর্ঘ অস্ত্র, হ্যান্ডগান, কার্তুজ, পাঁচটি গাড়ি, বুলেটপ্রুফ ভেস্ট, সামরিক ধরনের উর্দি এবং যোগাযোগ সরঞ্জাম উদ্ধার করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে। সাবেক প্রেসিডেন্ট ফিলিপে কালদেরন ২০০৭ সালে মাদক পাচারকারীদের সঙ্গে লড়াইয়ের জন্য সেনাবাহিনীকে রাস্তায় নামালে মেক্সিকোজুড়ে সহিংসতা বেড়ে যায়। তখন থেকে শুরু হওয়া সহিংসতার ঢেউ আর কমেনি। এরপর লোপেজ ওব্রাদর ব্যাপক হত্যাকাণ্ড ও অপরাধের চক্রে পাক খেতে থাকা দেশটির প্রেসিডেন্টর দায়িত্ব গ্রহণ করে পরিস্থিতি শান্ত করে তুলতে কম সাংঘর্ষিক পন্থা অবলম্বনের প্রতিশ্রুতি দেন। কিন্তু তাঁর সময়েই বার্ষিক গড় হত্যাকাণ্ডের মোট সংখ্যা রেকর্ড হওয়ার পথ ধরে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম