ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক সহকারী শিক্ষক: ভেরিফিকেশনে বাদ পড়া প্রার্থীদের শাহবাগে অবস্থান রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি-আর’ পরিকল্পনা আইডিয়াল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ শিগগিরই জ্বালানি সংকট কেটে যাবে: জ্বালানিমন্ত্রী ‘এআই রোবট কচ্ছপ’ বানিয়ে তাক লাগাল কিশোর হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ জনের মৃত্যু রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৫ অক্টোবর থেকে শুরু নোবেল পুরস্কার ঘোষণা প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হতাহত ৫২

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ আগস্ট, ২০২৩,  4:52 PM

news image

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে একটি যাত্রীবাহী বাস। এতে ওই বাসের ১৬ যাত্রী নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৫ জনই মেক্সিকান। অন্যজন ভেনেজুয়েলার নাগরিক। এছাড়া দুর্ঘটনায় আহত হয়েছে আরও ৩৬ জন। দুর্ঘটনাকবলিত বাসটির যাত্রীদের মধ্যে অনেকে অভিবাসী ছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির মধ্যাঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।  মেক্সিকোর আইএনএম মাইগ্রেশন ইনস্টিটিউটের কর্মকর্তারা এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছেন। আইএনএম বলেছে, মেক্সিকোর মিয়াহুয়াতলান-কোইক্সটলাহুয়াকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটিতে মোট ৫২ জন আরোহী ছিল। তাদের মধ্যে ভেনেজুয়েলার নাগরিক ছিলেন ১০ জন। যুক্তরাষ্ট্রে বৈধভাবে প্রবেশের জন্য তাদের অ্যাপয়েন্টমেন্ট রয়েছে। পৃথক এক বিবৃতিতে মেক্সিকোর পুয়েবলা প্রদেশের কর্মকর্তারা বলেছেন, মঙ্গলবার ভোরের দিকে একটি ট্রেলারের সাথে বাসটির সংঘর্ষ হয় এবং এতে ১৬ জন নিহত হন। এছাড়া আহত ৩৬ জন যাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আইএনএম এর তথ্যানুসারে, আহতদের মধ্যে নয়জন ভেনিজুয়েলার নাগরিক এবং তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। নিহতদের মরদেহ ভেনেজুয়েলায় ফেরত পাঠানোর জন্য সহায়তা দেওয়া হবে বলেও জানিয়েছে তারা। সূত্র: রয়টার্স, সিএনএন, এবিসি নিউজ, সিবিএস নিউজ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম